গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ৬ষ্ঠ আসরের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ) গুচ্ছগ্রাম বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গুচ্ছগ্রাম প্রিমিয়ারলীগের ৬ষ্ঠ আসরের এই মেগা ফাইনাল ম্যাচে মুহাম্মদ ফুটবল একাদশের মুখোমুখি হয় মহরম ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে গোলশুণ্য ড্র থাকায় ট্রাইব্রেকারে মুহাম্মদ একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মহরম ফুটবল একাদশ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।
স্থানীয় ব্যবসায়ী জব্বার আহমদের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং-বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি পদপ্রার্থী কাওসার আহমেদ, যুবদল নেতা ডালিম আহমেদ, জাফলং ট্যুরিস্ট গাইড এন্ড হ্যান্ডবোট যুব সংঘের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ আলম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য রাসেল আহমদ, ব্যবসায়ী আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠের চার পাশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ও বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।