বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ঢাকায় লক্কড়-ঝক্কড় বাস বন্ধে কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় মাথায় কোপ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন
পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও অসহায়-হতদরিদ্র ব্যবসায়ীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

 

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

কর্মসূচির অংশ হিসেবে পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে স্থানীয় অসহায় ও হতদরিদ্র ২০ জন ব্যবসায়ীর মধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়। একই সাথে বাল্য বিবাহ, শিশুশ্রম, স্কুলে ঝড়ে পড়া শিশু প্রতিরোধে প্রচার অভিযান পরিচালিত হয়।

 

 

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জাফলং বিজিবি-ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জালাল হোসাইন, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল আওয়াল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য রাসেল আহমদ, জাফলং বিজিবি-ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মানিক মিয়া এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ইয়ং প্রফেশনাল অ্যাডভোকেসির বিজয়া চিসিম।
এ সময় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ রোধ, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জাফলংয়ে পরিচ্ছন্নতা অভিযান ও অসহায় ব্যবসায়ীদের মধ্যে ছাতা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তারা বলেন, পর্যটনকেন্দ্র জাফলংকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে স্থানীয় ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com