শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২

বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, মণিপুরি থামি কাপড়, ব্যাটারিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এ সময় প্রায় ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানের মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সীমান্তের দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় বাল্লা বিওপির টহলদল। সীমান্ত পিলার থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।

এ সময় অটোরিকশা থেকে চারজন নেমে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। পরে টহলদল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের রশন আলীর ছেলে মো. নাজু মিয়া (২৮) ও বাল্লা গ্রামের ছাবু মিয়ার ছেলে মো. সজল মিয়া (২২)।

বিজিবি জানায়, এ সময় তাদের সঙ্গে থাকা দক্ষিণ টেকেরঘাট গ্রামের মনা মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩২) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. সজিব মিয়া (২২) জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যান। তাদের আটকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

অভিযানে ১২০ পিস ভারতীয় মণিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও হামলার চেষ্টায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় পৃথক দুটি এজাহার করা হয়েছে। পরে আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে মাধবপুর সীমান্তের লেকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে তেলিয়াপাড়া বিওপির টহলদল। সীমান্ত পিলার ১৯৮১/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com