রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

সবসময় ডেস্ক :::বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (সুবাস) ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর যৌথ আয়োজনে এক প্রশিক্ষণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ সেপ্টেম্বর শনিবার সিলেট নগরীর শাহজালাল উপশহরের গার্ডেন টাওয়ারস্থ সুবাস কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

 

সুবাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেনের সভাপতিত্বে এবং জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)-এর সাধারণ সম্পাদক সালমা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রুকসানা বেগম, রাজিয়া সুলতানা, আকলিমা বেগম, পলি রানী দেব, সৈয়দ আমিন হোসেন, প্রমী দেব, আহমেদ আল ইশতিয়াক, মোঃ শাহরিয়ার হোসেন সাকিব, বদর উদ্দিন লস্কর ইমন, আসকার উদ্দিন, আহসান চৌধুরী আশরাফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। সমাজের তরুণ ও উৎসাহী মানুষদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা, বেকারত্ব দূর করা এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

 

বক্তারা সুবাসের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের প্রস্তুতিমূলক সভাকে আন্তরিকভাবে স্বাগত ও সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজের বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সভায় বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) যৌথভাবে ভবিষ্যতে বিভিন্ন সেবামূলক, সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত পোষণ করেন।

 

বক্তারা বলেন, সংগঠনের মাধ্যমে মানবসেবা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে একটি সুন্দর, স্বাবলম্বী ও উন্নত সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক দেশ জাতি ও সমাজ। সেই লক্ষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com