শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট বাজার ওয়াটন প্লাজা থেকে কিস্তিতে ফ্রিজ কিনে কিস্তি পরিশোধ না করায় কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফ কর্তৃক ওয়ালটনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় কানাইঘাট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

এ নিয়ে কানাইঘাটের রাজনৈতিক অঙ্গণে এনসিপি নেতার মামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আজ সোমবার ওয়ালটন কর্মকর্তাদের জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। জানা যায় সিলেট জেলা এনসিপির আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ কানাইঘাট পৌরসভার মহেষপুর গ্রামে বছরখানিক থেকে একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সাউদগ্রামে।

 

জানা যায় বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র শামীম আহমদ গত ৯জুন কানাইঘাট ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনতে আসেন। এ সময় তার পুর্ব পরিচিত এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফের সাথে দেখা হয়। তাদের মধ্যে কপোকথন হলে শামীম আহমদ নগদে ফ্রিজ কিনার কথা বলে। এতে কথাটি এনসিপি নেতা বুরহান উদ্দিন ইউসুফ লোফে নেন এবং জানতে চান কত টাকার মধ্যে ফ্রিজ কিনবে।

 

একপর্যায়ে শামীম আহমদ ৩০ থেকে ৩৫ হাজারের মধ্যে ফ্রিজ কিনার কথা বললে, বুরহান উদ্দিন ইউসুফ জানায় ওয়ালটন প্লাজার সকলের সাথে তার ভাল সম্পর্ক, সে ফ্রিজ কিনে দিলে এর মান খুবই ভাল হবে, ইত্যাদি কথায় সহজ সরল শামীম আহমদকে বুঝিয়ে নেয় এবং শামীম আহমদকে ওয়ালটন প্লাজার সামনে থাকার কথা বলে ভিতরে প্রবেশ করে। সেখানে বুরহান উদ্দিন ইউসুফ মাসিক ৪হাজার ৩শত ১০ টাকা ৬ মাসের কিস্তি নগদ ৭ হাজার টাকা জমা দিয়ে মোট ৩২ হাজার ৮শত ৫০ টাকা দামের ফ্রিজটি বুরহান উদ্দিন ইউসুফ তাহার নিজের নামে ক্রয় করে বাহিরে চলে আসেন। এরপর শামীম আহমদের কাছ থেকে নগদ সব টাকা নিয়ে তারা ওয়ালটন প্লাজায় প্রবেশ করেন এবং ফ্রিজ নিয়ে শামীম আহমদ বাড়িতে চলে যায়।

 

কানাইঘাট ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সোহাগ হোসেন জানান বুরহান উদ্দিন ইউসুফ কিস্তিতে ফ্রিজ কিনেন। কিন্তু জুলাই মাসের কিস্তি বহু চেষ্টা করে ৪৩১০টাকার পরিবর্তে তার কাছ থেকে মাত্র ১ হাজার টাকা আদায় করা হয়েছে। এরপর জুলাই মাসের ৩৩১০ টাকা ও আগস্টের পুরো কিস্তি তাহার কাছ থেকে আদায় করতে বহু চেষ্টা করা হয়।

 

কিন্তু কোন ভাবে কিস্তি আদায় করতে না পারায় তারা গত ২৪ আগস্ট দুপুর ১২টার দিকে ওয়ালটন প্লাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা কিস্তি আদায় করতে বোরহান উদ্দিন ইউসুফের বাসায় যান। কথাবার্তা বলার একপর্যায়ে বুরহান উদ্দিন ইউসুফ তাদেরকে বাসার ভিতরে রেখে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য দরজা বন্ধ করার চেষ্টা করলে তারা ভিতর থেকে দরজা খুলে বের হওয়ার সময় দরজায় ধাক্কা লেগে বুরহান উদ্দিন ইউসুফের কপালে আঘাত লাগে।

 

এরপর বিষয়টি শান্তিপূর্ণ ভাবে মিমাংসা করার জন্য ঐদিন রাতে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলামের কার্যালয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফয়ছল আহমদ, সদর ইউপি বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী ও উপজেলা এনসিপির নেতৃবৃন্দ সহ ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে ওয়ালটনের ফ্রিজের ৩টি কিস্তির টাকা বুরহান উদ্দিন ইউসুফ কর্তৃক পরিশোধ করা ও জখমের চিকিৎসা খরচ ওয়ালটন কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত হয়।

 

এতে বুরহান উদ্দিন ইউসুফ সন্তুষ্ট হয়ে বৈঠকের সিন্ধান্ত মেনে ওয়ালটনের কর্মকর্তাদের মিষ্টি মূখ করানো সহ বিষয়টি ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরে ব্রিফিং করেন এবং বিষয়টি বোরহান উদ্দিন নিজেও ফেইসবুকে তা প্রচার করেন।

 

কিন্তু শান্তিপুর্ণ ভাবে বিষয়টি নিষ্পত্তির পর হঠাৎ করে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফ গত ৩১ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫নং আদালতে বাদী হয়ে কানাইঘাট বাজার ওয়ালটন প্লাজার ৬জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দস্যু ও ডাকাত আখ্যায়িত করে তাকে মারধর করে গুরুত্ব আহত ও ডাকাতির উদ্যেশ্যে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর স্বর্ণ লুট সহ আরো বিভিন্ন অসত্য অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকে কানাইঘাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন এনসিপির নেতা বোরহান উদ্দিন ইউসুফের সাথে ওয়ালটন কর্মকর্তাদের সৃষ্ট ঘটনা রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্তিতিতে সুন্দর ভাবে তা মিমাংসা করা হয়েছিল। কিন্তু এ নিয়ে বোরহান উদ্দিন ইউসুফ আদালতে মামলা দেওয়ায় তা থানায় রেকর্ড করা হয়েছে।

 

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ জানিয়েছেন একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে বোরহান উদ্দিন ইউসুফের সাথে ওয়ালটনের কর্মকর্তাদের মধ্যে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল, তা আমরা থানায় বসে বোরহান উদ্দিন ইউসুফের কথামত এবং তাহার সম্মতিক্রর্মে শান্তিপুর্ণ ভাবে শেষ করেছিলাম।

 

এখন সে আদালতে ওয়ালটনের কর্মকর্তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে, তা কোন ভাবেই কানাইঘাটের মানুষ সমর্থন করে না। এবিষয়ে শামীম আহমদ জানান তিনি নগদ টাকা দিয়ে ফ্রিজ কিনতে ওয়ালটনে আসেন। কিন্তু বোরহান উদ্দিন ইউসুফ প্রতারণার আশ্রয়ে তাহার কাছ থেকে সম্পুর্ণ টাকা নিয়ে নিজের নামে ফ্রিজটি কিনেছেন। এঘটনার পর থেকে তিনি চরম বিপাকে পড়েছেন। তিনি যে ফ্রিজটি কিনেছেন তার কোন ধরণের প্রমাণাদি কাগজপত্র বোরহান উদ্দিন ইউসুফ তাকে দিচ্ছেন না।

 

এ দিকে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফের অভিযোগ যে ভাবে তার আহতের ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে তাতে তিনি সহ তার দলের নেতাকর্মীরা সন্তুষ্ট নন। তাকে আহত করা হয়েছে এবং তার স্ত্রীর স্বর্ণ লুট করা হয়েছে। এসবের ক্ষতিপুরণ না পাওয়ার কারনে জেলা এনসিপির নেতাদের নির্দেশে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com