গত ২৪ ঘণ্টায় সারাদেশে মশাবাহিত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায়ও (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৩৩ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৪৩ হাজার ৮২৩ জন।
এর আগে রোববারও সারাদেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়। এদিন নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৫৫৮ জন।