সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ

Oplus_131072

সবসময় ডেস্ক :::সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের ওপর আরোপিত সকল ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক দ্রুত লাইসেন্স প্রদান এবং প্রশাসনের সকল ধরনের হয়রানি বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রেজিস্টারি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক চালিয়ে সিলেট মহানগরীর হাজার হাজার চালক ও শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। এটি কেবল একটি পরিবহন নয়, এটি হাজারো খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

 

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোনো সুনির্দিষ্ট নীতিমালা ও পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রতিনিয়ত আমাদের রিকশা ও ইজিবাইকগুলো ধরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের এই ধারাবাহিক হয়রানির কারণে আজ হাজারো শ্রমিকের ঘরে উনুন জ্বলছে না, তারা মানবেতর জীবনযাপন করছেন।

 

তিনি দ্রুত বিআরটিএ-এর মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবি জানিয়ে আরও বলেন, আমরা সরকারের রাজস্ব ফাঁকি দিতে চাই না। আমরা বারবার দাবি জানিয়ে আসছি, বিআরটিএ কর্তৃক অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা ও চালকদের দ্রুত লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা হোক। তিনি শ্রমিকদের দাবিগুলো দ্রুত মেনে নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দ্বীন ইসলাম, আনোয়ার হোসেন আনাই, এমদাদুল হক, মো. হাবিবুর রহমান, আব্দুস সুবহান, মিজানুর রহমান, মোঃ মোস্তফা, মুসলিম মিয়া, আব্দুস সালাম, শফিক উদ্দিন, আব্দুল কাদির, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম, সমর উদ্দিন, বকুল মিয়া, বাহারুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com