সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’
সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু

সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু


নিউজ ডেস্কঃ প্রথম সাপ্তাহিক সভার মধ্য দিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়া। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আবুল কালাম রোটারি ঘণ্টা বাজিয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান মো. আমিনুল ইসলাম। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর রোটারি প্রত্যয় পাঠ করান প্রেসিডেন্ট ইলেক্ট এএসএমজি কিবরিয়া।
সভায় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আসন গ্রহণের জন্য বরণ করে নেওয়া হয়।
রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার চার্টার সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট ডা. তানভিরুল আরেফিন। ভোট অব থ্যাংস জানান পাস্ট প্রেসিডেন্ট ডেপুটি কো অর্ডিনেটর অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ। এরপর ক্লাব সেক্রেটারি রিপোর্ট পেশ করেন।

সভা চলাকলীন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি কো-অর্ডিনেটর এবং সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) ইশতিয়াক জামান পিএইচডি ভার্চুয়ালি কল করে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিসেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সিনিয়র কো-অর্ডিনেটর এডমিন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো-অর্ডিনেটর ফাইন্যান্স রোটারিয়ান কবির উদ্দিন, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান আলী আজম চৌধুরী তমাল, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট ডেপুটি কো অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট ডঃ শহিদুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট ও ক্লাব এডভাইজার রোটারিয়ান আব্দুল বাসিত ও এসিস্টেন্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী।

সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি।

সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার ২০২৬-২৭ বোর্ড অব ডিরেক্টরের চার্টার প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এএসএমজি কিবরিয়া, চার্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. ফারুক আহমেদ, চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, চার্টার ট্রেজারার রোটারিয়ান পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ, চার্টার ক্লাব লার্নিং ফেসিলেটর রোটারিয়ান পিপি ডা. তানভিরুল আরেফিন, চার্টার জয়েন সেক্রেটারি রোটারিয়ান মো. আনোয়ার হোসেন, চার্টার বুলেটিন এডিটর রোটারিয়ান মোহাম্মদ মুজিবুল হক, চার্টার ডি নিউ জেনারেশন রোটারিয়ান রঞ্জিত দেবনাথ ময়না, চার্টার সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মো. ফজল আহমেদ সাগর, চার্টার ডি ভোকেশনাল সার্বিস রোটারিয়ান আয়েশা মনি, চার্টার ডি কমিউনিটি সার্বিস রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, চার্টার ডি ইন্টারন্যাশনাল সার্বিস রোটারিয়ান কামাল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন চার্টার মেম্বার রোটারিয়ান শামস-ই-আরেফিন, রোটারিয়ান জাকরান আহমেদ ওয়ালিদ, রোটারিয়ান নাজিব আহমেদ অপু, রোটারিয়ান জামিল আহমেদ, রোটারিয়ান দ্বোহা চৌধুরী, রোটারিয়ান মো. নাজমুল আলম লিজন, রোটারিয়ান মোঃ আব্দুল হালিম, রোটারিয়ান মোশাহিদ আহমেদ রাহাত, রোটারিয়ান রবিউল হাসান চৌধুরী, রোটারিয়ান মো. মাহদী হাসান, রোটারিয়ান অ্যাডভোকেট আবু ফাহাদ।

সভা শেষে কেক কেটে ও স্পেশাল ডিনারের করে শেষ হয় রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার প্রথম সাপ্তাহিক সভা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com