শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত

সবসময় ডেস্ক :::বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটের অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নগরীর শাহজালাল উপশহর গার্ডেন টাওয়ার সামন থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস-এর চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস।

 

“জীবনকে সচল করি, ভবিষ্যৎকে শক্তিশালী করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে প্রতিষ্ঠানের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট অ্যাকুপাংচার বিশেষজ্ঞ প্রফেসর ড. এন. এম. কিরণ। এছাড়াও প্রতিষ্ঠানের ফিজিওথেরাপিস্ট, চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা আলোচনায় অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আলমাহির ফেরদৌস বলেন, “ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানোর চিকিৎসা নয়” একজন রোগীর চলাফেরা, কর্মক্ষমতা ও দৈনন্দিন জীবনে স্বাধীনতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং সমন্বিত চিকিৎসার মাধ্যমে রোগীদের মানসম্মত পুনর্বাসন ও সেবা প্রদানের লক্ষে সিলেটের অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি এই প্রতিষ্ঠানে উন্নত চিকিৎসা গ্রহনের জন্য সবাইকে আহবান জানান।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, স্ট্রোক, প্যারালাইসিস, দীর্ঘদিনের কোমর ব্যথা, পিএলআইডি, ঘাড় ব্যথা, বিভিন্ন স্নায়বিক সমস্যা, বয়সজনিত চলাচলের সীমাবদ্ধতা এবং গিলেন-বারে সিনড্রোম-পরবর্তী দুর্বলতা ও পুনর্বাসনে পরিকল্পিত ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোগীর শারীরিক সক্ষমতা ও রোগের ধরন অনুযায়ী নিয়মিত মূল্যায়ন এবং ব্যক্তিকেন্দ্রিক পুনর্বাসন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা বলেন, অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস-এ ওয়েস্টার্ন অ্যাকুপাংচার, পিআরপি, স্টেম সেলভিত্তিক পুনর্জনন চিকিৎসা এবং আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার সমন্বয়ে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ও আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ পৃথক ফিজিওথেরাপি ইউনিট রয়েছে। এখানে স্ট্রোক ও স্নায়বিক পুনর্বাসন, ভারসাম্য ও হাঁটা প্রশিক্ষণ, ব্যথা ব্যবস্থাপনা, মাংসপেশি ও অস্থিসন্ধিজনিত বিভিন্ন সমস্যার পুনর্বাসনসহ নানা ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বক্তারা একটি সুস্থ, সচল ও কর্মক্ষম সমাজ গঠনে ফিজিওথেরাপি সম্পর্কে আরো জনসচেতনতা বাড়ানোর আহবান জানান।

 

আলোচনা সভা শেষে কেক কেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com