বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বগাইয়া হাওর মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরিক সুবিধার ঘাটতি, তবুও খাদিমনগরে হোল্ডিং ট্যাক্সের চাপ টরন্টোতে আমেরিকা প্রবাসী লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে মতবিনিময় সভা বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত বিশ্বনাথে এম এ মালিক চৌধুরী ট্রাস্টের কমিটি গঠন কানাইঘাটের রাজাগঞ্জ ইউপি জাসাস’র কমিটি অনুমোদন দেশে ফেরার পথে সৌদিতে কানাইঘাটের ২ প্রবাসী নিহত ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি কী কী আছে বাংলাদেশের নতুন জার্সিতে? মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে ৭ নির্দেশনা সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী

দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী

সবসময় ডেস্ক :::আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ৯নং দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বার বার কারানির্যাতিত ত্যাগী নেতা, বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী।

 

 

ইতিমধ্যে ইউনিয়নের জনগণের সাথে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ আহমদ চৌধুরী শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী আরিফ আহমদ চৌধুরী বলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জনগণকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করবো।

 

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় জনসাধারণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিবো ইনশাআল্লাহ।

 

এদিকে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা একজন সৎ, যোগ্য ও জনদরদী ব্যক্তির প্রত্যাশা করি। এর মধ্যে অন্যতম সমাজসেবী আরিফ আহমদ চৌধুরীকে আমরা সম্ভাবনাময় প্রার্থী হিসেবে মনেকরি।

 

আরিফ আহমদ চৌধুরী জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংগঠন, সংস্থা ও দানশীল ব্যক্তিদের মাধ্যমে প্রতিনিয়ত সমাজ সেবামুলক কাজ করে যাচ্ছেন। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে আরও বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করবেন তাই আরিফ আহমদ চৌধুরীকে ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

 

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিভার্সাল আইডিয়াল কলেজের উপদেষ্টা, দাউদপুর হেল্পিং হ্যান্ডসের মুখপাত্র, তুরুকখলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মুখপাত্র, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেলে আমি নির্বাচন করব। জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।

 

তিনি বলেন, নেতা বা নেতৃত্ব দেওয়া লক্ষ ও উদ্যেশ্য নয়, মানুষের কাছে থেকে সেবা ও কল্যাণমূলক কাজ করাই আমার মূললক্ষ। তিনি নির্বাচনী এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com