শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান জৈন্তাপুরের চিকনাগুলে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন আবুল হোসেন স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ আইনশৃঙ্খলার উন্নতি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : বাণিজ্য মন্ত্রী কানাইঘাটে ২২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা সিলেটে ১৫৪ পেশাজীবী চালককে রিফ্রেশার প্রশিক্ষণ চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ফয়ছল কাদির গুরুতর অসুস্থ সিলেট জেলা যুবদল নেতা কায়সার আহমদ পাপ্পু : দোয়া কামনা জৈন্তাপুরে রাতভর অভিযান, অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা কানাইঘাট লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা অনুষ্ঠিত জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে হাজার হাজার মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় ! গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাকে মারধর করা সন্তানের করণীয় কী? ইসলামে কঠোর সতর্কবার্তা দমদমা–তুরুং সীমান্তে চোরাচালানের ‘লাইনম্যান’ কারা!
বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল

সবসময় ডেস্ক :::বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উদ্যোগে ও হাসপাতালের ফাউন্ডার মেম্বার, যুক্তরাজ্যের রাজপরিবার কর্তৃক ডেপুটি ল্যাফটেনেন্ট খেতাব প্রাপ্ত প্রবাসী কমিউনিটি নেতা মাকরাম আলী আফরোজের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রসহ বিভিন্ন শ্রেণীর প্রায় সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে।

 

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নির্মাণাধীন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, হৃদরোগ,মেডিসিন, ডায়াবেটিস, এলার্জি, গাইনিসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উদ্যোগে নিজ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে খুশি সেবা গ্রহনকারীরা।

 

 

দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মো. নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন বলেন, হাসপাতালের নাম শুনে খুব ভাল লেগেছে। আমি দাওয়াত পেয়ে বলেছি হাসপাতালে যাব।

 

প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল হয় এটা কিন্তু আপানাদের জন্য গর্বের বিষয়। এখানে যারা ভূমি দাতা ও অন্যান্য দানশীল ব্যক্তিরা আছেন আমি সবাইকে বলব এখানে একটি হাসপাতাল হলে এটার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন হবে। গবীর-অসহায় মানুষেরা চিকিৎসা সেবা পাবে। আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমি সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। আমি চাই এটা জনগণের স্বাস্থ্য সেবার আওতায় আসুক।

 

দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের বিশ^নাথ কো-অর্ডিনেটর, সাংবাদিক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, প্রধান বক্তা বক্তব্য রাখেন হসপিটালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর, বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, ওয়ান পাউন্ড হসপিটালের সাবেক ট্রাস্টি ও ফাউন্ডার মেম্বার শেখ হারুনুর রশীদ, হাসপাতালের পেট্রন, যুক্তরাজ্য প্রবাসী সুলেমান খান, ফাউন্ডার মেম্বার রফিক মিয়া, হসপিটালের স্থানীয় উপদেষ্ঠা ও বিশ^নাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী লাকি মিয়া, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহাব, সন্ধানী ডায়াগনস্টির সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর আবু নাছের, সমাজসেবক আসাদুজামান নূর আসাদ, রুমেল আলী, দিলোয়ার হোসেন সজিব, আব্দুস শহিদ, আব্দুল হালিম শিকদার, আব্দুল মালিক শিকদার, বিআরবি ক্যাবলের ডিজিএম খন্দকার আবুল কালাম আজাদ।

 

দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও ডাক্তার শানুর আলী মামুন তাঁর বক্তব্যে বলেন, সবার সহযোগিতা পেলে হসপিটাল চালু না হওয়া পর্যন্ত এরকম মেডিকেল ক্যাম্প আয়োজন করে এই প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবায় এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবে।

 

এসময় উপস্থিত ছিলেন, হসপিটালের অফিস সেক্রেটারি ও হিসাব রক্ষক গোলাম মোস্তফা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার ওহিদুর রহমান সাগরসহ বিশ^নাথ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, প্রফেসর ডাক্তার আব্দুল মজিদ মিয়া, জি এম আনোয়ার হোসাইন, প্রফেসর ডাক্তার ফাতেমা বেগম মিলি, সাইফুর রহমান রিপন, মাহমুদুল আমীন, ডাক্তার এম. শানুর আলী মামুন, ডাক্তার এম এ কুদ্দুছ চৌধুরী, ফারহানা বেগম সুমা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com