শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান জৈন্তাপুরের চিকনাগুলে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন আবুল হোসেন স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ আইনশৃঙ্খলার উন্নতি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : বাণিজ্য মন্ত্রী কানাইঘাটে ২২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা সিলেটে ১৫৪ পেশাজীবী চালককে রিফ্রেশার প্রশিক্ষণ চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ফয়ছল কাদির গুরুতর অসুস্থ সিলেট জেলা যুবদল নেতা কায়সার আহমদ পাপ্পু : দোয়া কামনা জৈন্তাপুরে রাতভর অভিযান, অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা কানাইঘাট লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা অনুষ্ঠিত জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে হাজার হাজার মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় ! গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাকে মারধর করা সন্তানের করণীয় কী? ইসলামে কঠোর সতর্কবার্তা দমদমা–তুরুং সীমান্তে চোরাচালানের ‘লাইনম্যান’ কারা!
গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ প্রায় ১ কোটি ৭৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

 

 

বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

 

এ ছাড়া ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলাসহ বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com