নিজস্ব প্রতিবেদক ::: গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি সাংবাদিকতা ও এলাকার কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক বার্তায় মো. আবুল হোসেন বলেন, সাংবাদিকতা ও এলাকার কল্যাণে সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই তাঁর মূল লক্ষ্য। এ পথচলায় সহকর্মী সাংবাদিকসহ সবার ভালোবাসা, দিকনির্দেশনা ও সমর্থন তাঁর সবচেয়ে বড় শক্তি।
তিনি গোয়াইনঘাট প্রেসক্লাবের ধারাবাহিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় সবার দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মো. আবুল হোসেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন এবং বর্তমানে এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।