মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের অভিষেক অনুষ্টিত কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি সোদি আরবে হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ২ কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব বিশ্বনাথে দুই গ্রামের সং/ঘ/র্ষে/র ঘটনায় চেয়ারম্যান ধলা মিয়ার পুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মা/ম/লা একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ১৬-১৭ জানুয়ারি মূল আয়োজনের সম্ভাবনা, প্রস্তুতি চলছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনন, দুভোর্গে পরিবার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়ে জনতার সেবা করতে চান মো. বাবুল আহমেদ গোয়াইনঘাটে বিএমএস আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জৈন্তাপুর সীমান্তে পুলিশের নজরদারি বাড়ল, এক মাসে কোটি টাকার পণ্য জব্দ ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ
বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

সবসময় ডেস্ক ::: স্ক্র্যাপ বা পরিত্যক্ত যানবাহন প্রক্রিয়াজাতকরণের জন্য ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৮ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে হবে।

 

বিআরটিএ সদর কার্যালয় থেকে প্রকাশিত পুনঃবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মোটরযান স্ক্র্যাপিং ও রিসাইক্লিং নীতিমালা, ২০২৬’ অনুযায়ী স্ক্র্যাপ ভেহিকেল নির্বাচন করা হবে। এ জন্য আগ্রহী প্রতিষ্ঠানকে নির্ধারিত শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

 

নীতিমালা অনুযায়ী, স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডারের গ্যাস কাটার, ক্রেন, শ্রেডার মেশিন, ব্রেকার ও হাইড্রোলিক প্রেসসহ প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ ও উপাদান পরিবেশবান্ধব উপায়ে সংরক্ষণের জন্য লে-আউট বিবরণও দিতে হবে।

 

আবেদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং কমপক্ষে ৫০টি মোটরযান সংরক্ষণের উপযুক্ত জায়গা থাকতে হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাড়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

 

এ ছাড়া হালনাগাদ আয়কর পরিশোধের সনদসহ টিআইএন, ভ্যাট সনদের কপি এবং ট্রেড লাইসেন্সের হালনাগাদ কপি জমা দিতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিআরটিএ কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো শর্ত পরিবর্তন, পরিমার্জন, সংশোধন ও সংযোজন করতে এবং কোনো আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

 

‘মোটরযান স্ক্র্যাপিং ও রিসাইক্লিং নীতিমালা, ২০২৬’ অনুযায়ী নির্ধারিত আয়ুষ্কাল অতিক্রান্ত, চলাচলের অনুপযোগী, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, মেরামত করে চালানো আর্থিকভাবে লাভজনক নয় এমন মোটরযানসহ নীতিমালায় নির্ধারিত বিভিন্ন শ্রেণির যানবাহন স্ক্র্যাপিংয়ের আওতায় আসবে। সরকারি কর্তৃপক্ষের নিবন্ধিত স্ক্র্যাপ ভেন্ডারের মাধ্যমে এসব যানবাহনের স্ক্র্যাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

আবেদন ও বিস্তারিত তথ্য বিআরটিএ সদর কার্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখা থেকে সংগ্রহ করা যাবে। প্রয়োজন হলে বিআরটিএর ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে জমা দেওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com