বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ

কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ

কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় কানাইঘাট উপজেলা পৌর যুবদলের যৌথ উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচী সফলের লক্ষে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কানাইঘাট উত্তর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন।

 

পরে বিকেল ৪টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে বাজার ত্রিমুহুনী পয়েন্টে এসে বিশাল পথসভায় মিলিত হয়।

 

পথসভায় উপজেলা যুবদলের আহবায়ক সাজ উদ্দিন সাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আর এ বাবলু’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিক আহমদ, যুগ্ম আহবায়ক দেলওয়ার ইসমাইল, সিলেট জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদল নেতা সেলিম রনি, জেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, জেলা যুবদল নেতা সাইফুর রহমান, কানাইঘাট পৌর যুবদলের আহবায়ক মামুন রশিদ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমদ বাদল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ আহমেদ সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক সাজ উদ্দিন সাজু সহ আন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অতদ্রপ্রহরীর ভূমিকা পালন করে আসছে।

 

শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার ও জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

এ সময় যুবদলের নেতাকর্মীদের দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। পরিশেষে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাট্য র‌্যালী ও পথসভা সফল করায় যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com