সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ভোগান্তি, বিতরণকেন্দ্র কুপার বাজারে স্থানান্তরের দাবি মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোরো মৌসুম শুরুর আগেই জমিতে ফাটল, সেচ সংকটে দুশ্চিন্তায় হাওরের কৃষক নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ শ্রমিকপক্ষ প্রস্তাব দেবে ৩০ হাজার টাকার ওপরে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পরীমণির মধ্যমা প্রদর্শন মিস ইউনিভার্স সামিরা মাহি অবশেষে ছেলের মুখ দেখালেন ক্যাটরিনা-ভিকি কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন রাজধানীর ৫ এলাকায় ককটেল বিস্ফোরণ, রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৪০০ স্বামী-স্ত্রী নিহত সংসদের চতুর্থ অধিবেশন আজ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর… সিলেটে যে কারনে ৪০ জনকে ধরে আনলো পুলিশ কোম্পানীগঞ্জে আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কানাইঘাট-জৈন্তা সীমান্ত থেকে মদসহ সাড়ে ৪২ লক্ষাধিক টাকার মাল জব্দ কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কানাইঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জৈন্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন। গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০ কানাইঘাটে প্রশাসনের উদ্যেগে বিল্পব ও সংহতি দিবস পালন কানাইঘাটের লোভাছড়ায় ট্রাস্কফোর্সের অভিযান! ১০টি নৌকা বিকল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মনির মিয়া গ্রেপ্তার
সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর…

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর…

সবসময় ডেস্ক :::দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

দুদক জানায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান চালায়। অভিযানে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

 

দুদক আরও জানায়, এ সময় পরিদর্শন ও অনুসন্ধানে দেখা যায় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সাব-কবলা দলিলকে হেবা দলিল হিসেবে দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা ঘটছে। দলিল নিবন্ধনের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগও উঠে এসেছে অভিযানে।

 

সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক সুবেল আহমদ জানান, অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের বিস্তারিত পর্যালোচনা করা হবে।

 

পরবর্তী সময়ে এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে অভিযান পরিচালনাকারী দল। প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com