সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ভোগান্তি, বিতরণকেন্দ্র কুপার বাজারে স্থানান্তরের দাবি মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোরো মৌসুম শুরুর আগেই জমিতে ফাটল, সেচ সংকটে দুশ্চিন্তায় হাওরের কৃষক নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ শ্রমিকপক্ষ প্রস্তাব দেবে ৩০ হাজার টাকার ওপরে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পরীমণির মধ্যমা প্রদর্শন মিস ইউনিভার্স সামিরা মাহি অবশেষে ছেলের মুখ দেখালেন ক্যাটরিনা-ভিকি কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন রাজধানীর ৫ এলাকায় ককটেল বিস্ফোরণ, রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৪০০ স্বামী-স্ত্রী নিহত সংসদের চতুর্থ অধিবেশন আজ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর… সিলেটে যে কারনে ৪০ জনকে ধরে আনলো পুলিশ কোম্পানীগঞ্জে আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কানাইঘাট-জৈন্তা সীমান্ত থেকে মদসহ সাড়ে ৪২ লক্ষাধিক টাকার মাল জব্দ কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কানাইঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জৈন্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন। গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০ কানাইঘাটে প্রশাসনের উদ্যেগে বিল্পব ও সংহতি দিবস পালন কানাইঘাটের লোভাছড়ায় ট্রাস্কফোর্সের অভিযান! ১০টি নৌকা বিকল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মনির মিয়া গ্রেপ্তার
১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ভোগান্তি, বিতরণকেন্দ্র কুপার বাজারে স্থানান্তরের দাবি

১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ভোগান্তি, বিতরণকেন্দ্র কুপার বাজারে স্থানান্তরের দাবি

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে সৃষ্টি হয়েছে ভোগান্তি। যাতায়াত ব্যবস্থা তুলনামূলক ভালো থাকলেও ইউনিয়নের টিসিবি ডিলারের নির্ধারিত বিতরণকেন্দ্র দূরে হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ উপকারভোগীদের।

 

ভুক্তভোগীদের অভিযোগ, টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হলেও সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। ফলে অনেক দূর পথ পাড়ি দিয়ে হাদারপার থেকে পণ্য সংগ্রহ করতে হচ্ছে তাদের। 

 

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী জানান, কুপার বাজারে টিসিবির পণ্য বিতরণের ব্যবস্থা করা হলে ইউনিয়নের অধিকাংশ মানুষের জন্য তা অনেক বেশি সুবিধাজনক হতো। বিগত বছরগুলোতে কুপার বাজার থেকেই সহজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পেরেছেন তারা। তাহলে এবার কেন হাদারপার থেকে পণ্য সংগ্রহ করতে হবে এমন প্রশ্নও তুলেছেন তাঁরা।

 

সাধারণ মানুষের দাবি, জনসাধারণের যাতায়াত ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে টিসিবির পণ্য বিতরণকেন্দ্র কুপার বাজারে স্থানান্তর করা হোক।

 

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com