বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে আবুল হাসান এমপি মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি সমাপ্ত দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে জৈন্তাপুরে পুলিশের অভিযানে সিএনজি থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ, পালাল চালক সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কানাইঘাটে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যেবাহী পিকআপের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বর আহত চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে আবুল হাসান এমপি

কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে আবুল হাসান এমপি

 

কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিকে নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংসদ মুফতি আবুল হাসান এ নির্দেশ প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংসদ মুফতি আবুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব-পাচার বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে যা যা করণীয় তা অবশ্যই বিজিবি ও থানা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক আমাদের তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

 

যারা মাদক কেনাবেচার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ যেকোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে থানা পুলিশকে নিষ্ঠার সাথে পালন এবং সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের প্রতি আহŸান জানান।

 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সীমান্ত এলাকায় চোরাচালানের বিষয়টি তুলে ধরে বলেন, গত ২ মাসে চোরাচালান বহনকারী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন। চোরাকারবারীরা কোনকিছুর তোয়াক্কা করছে না, বেপরোয়া ভাবে চোরাই পণ্যবাহী গাড়ীগুলোর কারনে বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মানবপাচার বন্ধে বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরার জন্য সাংসদ মুফতি আবুল হাসানের প্রতি আহŸান জানান। আইন-শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধিরা তাদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ বাড়ানো সহ বিভিন্ন দাবী-দাওয়া সাংসদ আবুল হাসানের কাছে তুলে ধরলে তিনি বলেন, ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জের অনেক বড় বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে তিনি কথা বলেছেন, পর্যায়ক্রমে মানুষের দীর্ঘদিনের প্রাপ্তি ও প্রত্যাশা পূরণ হবে বলে জানান। সেই সাথে তিনি আগামী ৩ ডিসেম্বর মহান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এর কানাইঘাট ও জকিগঞ্জ আগমনকে সফল করার জন্য সবার প্রতি আহŸান জানান এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মানুষের সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সহিত কাজ করার নির্দেশনা প্রদান করেন।

 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামার উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

 

এর আগে সাংসদ মুফতি আবুল হাসান কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে শায়িত ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় শাহাদতবরণকারী শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম এর সমাধিস্থল পরিদর্শন করেন।

 

প্রসজ্ঞত যে, আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম এর সমাধিস্থল পরিদর্শন ও মোনাজাতে আসবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com