জৈন্তাপুর :
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে হরিপুর সংলগ্ন চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আনুমানিক রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিচালক পালিয়ে যায়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।