বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি সমাপ্ত দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে জৈন্তাপুরে পুলিশের অভিযানে সিএনজি থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ, পালাল চালক সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কানাইঘাটে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যেবাহী পিকআপের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বর আহত চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ
দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে

দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে

Oplus_131072

 

বালাগঞ্জ (সিলেট):
সিলেটের দক্ষিণ সুরমা বাইপাস সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী জাবের আহমদ (২৫) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ইন্তেকাল করেছেন।

 

বুধবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

গত ২০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা বাইপাস সড়কের সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশনের কাছে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাবের আহমদ গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বালাগঞ্জের বরকতপুর গ্রামের দলা মিয়ার ছেলে তুহিন আহমদ (২০) ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

দুর্ঘটনার পর গুরুতর আহত জাবের আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
একই দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুতে বালাগঞ্জের নশিওরপুর ও বরকতপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে। দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুধবার বিকাল ৪ টায় জানান দক্ষিণ সুরমা বাইপাসে গত শুক্রবার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যুর বিষয়টি এখনো থানায় জানানো হয়নি।

 

এছাড়া জাবেরের সাথে থাকা আরেক মোটরসাইকেল আরোহী তুহিন আহমদ (২০) ঘটনাস্থলে মৃত্যুর বরণ করেছিলেন এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com