শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন, বাল্কহেড আটক বিশ্বনাথে ১৪৪ ধারা জারি! স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার সিলেটে ট্রেনের টিকেট মুহূর্তেই হাওয়া ! জনস্বার্থে মামলা দায়ের : তদন্তে পিবিআই সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আদালতের স্ব উদ্যোগে মামলা সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের অভিষেক অনুষ্টিত কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি সোদি আরবে হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ২ কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব বিশ্বনাথে দুই গ্রামের সং/ঘ/র্ষে/র ঘটনায় চেয়ারম্যান ধলা মিয়ার পুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মা/ম/লা একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ১৬-১৭ জানুয়ারি মূল আয়োজনের সম্ভাবনা, প্রস্তুতি চলছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার
কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত

কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুতি সভায় উপজেলার ৩৫টি মন্ডপে ধর্মীয় ভাবগম্ভির ও উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্নের লক্ষে সরকারের নির্দেশনার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রশাসনের মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি, আনসার বিডিপি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদ্যাপন কল্যাণ ফ্রন্ট, পূজা উদ্যাপন পরিষদ ও বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এ সময় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, দুর্গাপূজায় যাতে করে কোন দুষ্কৃতিকারী ও অশুভ শক্তি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে, কোন ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকান্ড করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে এবছর বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা, সার্বক্ষণিক ভাবে প্রতিটি মন্ডপে নজরদারি রাখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যাতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহŸান জানান তিনি।

 

এছাড়া দুর্গাপূজাকে সামনে রেখে বিকেল ৩টায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক এক মতবিনিময় সভা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের পাশাপাশি মতবিনিময় সভায় ৩৫টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, কানাইঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্নের লক্ষে থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

প্রতিটি মন্ডপের খোঁজ-খবর সার্বক্ষণিক রাখা হচ্ছে। পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল মন্ডপে পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার পাশাপাশি মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তার জন্য নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগ সহ ধর্মীয় ভাবগম্ভির পরিবেশে দুর্গাপূজা সম্পন্নের জন্য হিন্দু সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করেন।

 

ধর্মীয় সম্প্রীতি কেউ বিনষ্ট করার চেষ্টা করলে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com