বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন

সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন


উন্নত জীবন আর ভাগ্যের চাকা ঘোরানোর আশায় প্রবাসে যাওয়ার স্বপ্ন যেন এখন একেকটি পরিবারের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। সেই স্বপ্নকে পুঁজি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
কাঠগড়ায় সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে কর্মরত ম্যানপাওয়ার সার্ভে অফিসার মো. নজরুল ইসলাম।

দীর্ঘদিন সিলেটে কর্মরত থাকার সুবাদে স্থানীয় সাধারণ মানুষের সাথে এক ধরনের কৃত্রিম ঘনিষ্ঠতা গড়ে তোলেন নজরুল ইসলাম। নিজেকে মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা জাহির করে মানুষের মন জয় করাই ছিল তার প্রধান অস্ত্র। তার সেই মিষ্টি কথায় সরল বিশ্বাসে কোটি কোটি টাকা তুলে দিয়ে এখন নিঃস্ব ও দিশেহারা একের পর এক পরিবার।
​গত মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহজালাল উপশহরস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসে ওঠা মানুষগুলো জানান, নজরুল ইসলাম প্রবাসে পাঠানোর রঙিন আশ্বাস দিয়ে তাদের উপার্জিত শেষ সম্বলটুকু হাতিয়ে নিয়েছেন।
​ক্ষতিগ্রস্ত কামাল আহমদ তাপাদার আক্ষেপ করে জানান, তার পরিচিত কয়েকজনকে নিউজিল্যান্ডে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নজরুল প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু পরবর্তীতে হাতে পাওয়া ভিসা ভুয়া প্রমাণিত হলেই থলের বিড়াল বেরিয়ে আসে। পাওনা টাকা ফেরত চাইতে গেলে শুরু হয় নানামুখী তালবাহানা ও হুমকি-ধমকি। উপায় না পেয়ে অভিযুক্তের স্ত্রী এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের পরিচালকের কাছে নালিশ জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। সহায়-সম্বল হারিয়ে এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

প্রতারণার শিকার ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নজরুল ইসলাম তাদের প্রবাসে পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা পকেটে পুরেছেন।

সরকারি পদের সুযোগ নিয়ে নিরীহ মানুষের সরলতার সুযোগে এভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় সিলেটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দ্রুত টাকা ফেরতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সচেতন মহল ও সংশ্লিষ্টদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রকৃত সত্য উন্মোচন করা হোক।
এ ব্যপারে সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, আমার অফিসের সামনে কিছু লোক অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। তিনি জানান, সেপ্টেম্বরেই নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ তার কাছে আসে। তিনি সে অনুযায়ী তার সঙ্গে কথাও বলেছেন। যেহেতু এখানে মোটা অংকের টাকার ব্যপার সেহেতু এটি আমাদের করার কিছু নেই। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।
এদিকে ভুক্তভোগীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।    প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com