রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা দুই সন্তানকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন পরীমণির মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে : ধর্মমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব : জামায়াত আমির হুতিদের হামলার পর ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের সিলেট সীমান্তে শিং মাছসহ জব্দ বিপুল পরিমাণ চো রা ই পণ্য বিএনপির সংস্কার চেয়ে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি সিলেটে স্কুলছাত্রীর ভিডিও ভাইরাল, গ্রে ফ তা র শিহাব শাহজালাল মাজারের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি সুনামগঞ্জে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে হ*ত্যা: প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে সিলেটগামী বাস দু র্ঘ ট না য় প্রাণ গেল ২ জনের সিলেটের দক্ষিণ সুরমায় সেনা কল্যাণ সংস্থার নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো বেহাল দশা হাদারপার-উপরগ্রামের সড়ক ও ব্রিজের, দুর্ঘটনার শঙ্কা
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্সের টাকা গণনা চলছে। এক মাস ৮ দিন পর শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। মাদরাসার শিক্ষার্থীরা ডেগ ও দানবাক্সে জমা হওয়া টাকা গণনার কাজ করছেন।
মাজারে দেশ-বিদেশ থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা নিয়মিত দান করে থাকেন। তিনটি ডেগ ও দানবাক্সে জমা হওয়া অর্থ নির্দিষ্ট সময় পরপর গণনা করা হয়। গণনার সময় টাকার পাশাপাশি স্বর্ণ ও রুপার অলংকারসহ অন্যান্য সামগ্রী পাওয়া গেলে সেগুলোরও হিসাব করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ খুলে পাওয়া গেছে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এছাড়া এই গণনায় নগদ অর্থের পাশাপাশি দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও গবাদিপশুও জমা পড়েছে।
জেলা প্রশাসন জানায়, গত ১৯ সেপ্টেম্বর ৩৪ দিনের ব্যবধানে মাজারের মোট ৮টি দানবাক্স ও ডেগ খোলা হয়। দিনভর গণনা শেষে নগদ প্রায় ৮৯ লাখ টাকার পাশাপাশি ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণালংকার এবং ১৫টি দেশের বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
এছাড়া দান হিসেবে পাওয়া যায় ৬টি গরু ও ১১টি ছাগল। যার একটি অংশ মাজারের লঙ্গরখানার জন্য ব্যবহার করা হয়েছে, কিছু বিক্রি করে কর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়েছে এবং দুটি গরিব পরিবারের মেয়ের বিয়েতে উপহার হিসেবে দান করা হয়েছে।
এছাড়া ১৫ আগস্ট মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়েছিল। ওই গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এছাড়া ২ ভরি ১ রতি স্বর্ণালংকার এবং ১ ভরি ২ আনা রুপাও পাওয়া গিয়েছিল। এছাড়া বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও পাওয়া যায়।
দানের টাকা কল্যাণমূলক কাজে ব্যয় করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com