মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প অনুমতি না নিয়েই বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদি আরবের পবিত্র মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন ছিলেন প্রবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁদের একজনের বাড়ি বগুড়া এবং অন্যজনের বাড়ি কুমিল্লা জেলায়।

 

 

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আকাশপথের যোগাযোগ ও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এদিন বিমানবন্দরে প্রবাসী কর্মীদের সুবিধার্থে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এর আগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড গত বুধবার কার্যকর করা হয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর বরাতে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার। সৌদি নিরাপত্তা বাহিনীর তদন্ত ও প্রসিকিউশনের অভিযোগের ভিত্তিতে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন এবং মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম ‘গালফ নিউজ’ অনুযায়ী, শরিয়াহ আইনের ‘তাআজির’ (বিচারকের নিজস্ব এখতিয়ারভুক্ত শাস্তি) বিধানের আওতায় তাঁদের এই দণ্ড দেওয়া হয়।

 

 

তবে এই দুই নাগরিকের গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পর্যায়েই বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই বিষয়টি বাংলাদেশ মিশনের নজরে আসে। এমনকি সৌদি বিজ্ঞপ্তিতে দুজনের নাম ছাড়া পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র কিংবা আকামার মতো শনাক্তকরণ কোনো তথ্য ছিল না।

 

 

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিস্তারিত জানতে ইতোমধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। ওই চিঠিতে দণ্ডপ্রাপ্তদের পূর্ণাঙ্গ পরিচয়, সুনির্দিষ্ট অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

 

 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কনস্যুলার সম্পর্কবিষয়ক আন্তর্জাতিক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী—কোনো বিদেশি নাগরিক অন্য দেশে আটক বা গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট দেশের মিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করা এবং কনস্যুলার সহায়তা পাওয়ার সুযোগ নিশ্চিত করা বাধ্যতামূলক।

 

 

তবে আলোচ্য ঘটনায় অভিযুক্তরা কোনো আইনি সহায়তা (আইনজীবী) পেয়েছিলেন কি না, উচ্চ আদালতে আপিলের সুযোগ পেয়েছিলেন কি না কিংবা কনস্যুলার সাহায্য চেয়েছিলেন কি না—তা এখনো স্পষ্ট নয়।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি উপেক্ষা করে বাংলাদেশ মিশনকে অন্ধকারে রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com