রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা দুই সন্তানকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন পরীমণির মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে : ধর্মমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব : জামায়াত আমির হুতিদের হামলার পর ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের সিলেট সীমান্তে শিং মাছসহ জব্দ বিপুল পরিমাণ চো রা ই পণ্য বিএনপির সংস্কার চেয়ে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি সিলেটে স্কুলছাত্রীর ভিডিও ভাইরাল, গ্রে ফ তা র শিহাব শাহজালাল মাজারের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি সুনামগঞ্জে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে হ*ত্যা: প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে সিলেটগামী বাস দু র্ঘ ট না য় প্রাণ গেল ২ জনের সিলেটের দক্ষিণ সুরমায় সেনা কল্যাণ সংস্থার নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো বেহাল দশা হাদারপার-উপরগ্রামের সড়ক ও ব্রিজের, দুর্ঘটনার শঙ্কা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবিলা, আন্তর্জাতিক সংহতি জোরদার এবং শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর জাতিসংঘের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার এক‌টি হো‌টে‌লে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ এবং বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ এবং শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।’
এ সময় শামা ওবায়েদ জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ- উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণসহ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘস্থায়ী অবদানের কথা তুলে ধরেন।
এ ছাড়া, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে সংলাপ উৎসাহিত করা, ঐকমত্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার ওপর আলোকপাত করেন তিনি।
প্রতিমন্ত্রী ‘টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা’ বাস্তবায়নে বাংলাদেশের নিরন্তর প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আকাঙ্ক্ষা পূরণের পথে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাজারে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার অত্যন্ত জরুরি।
নারীর ক্ষমতায়ন নিয়ে প্রতিমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। তিনি লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং সমান সুযোগ পাওয়ার পথে থাকা বাধাগুলো দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ‘জাতিসংঘ নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডাকে এগিয়ে নিতে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো উদ্যোগগুলোর ভূমিকার ওপরও জোর দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com