শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটের গাছবাড়িতে মিছিলকারী ছাত্রলীগকর্মী গ্রেফতার সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সাংবাদিকের ওপর হামলা: সাদাপাথর লুটের প্রধান আসামি শুক্কুর কারাগারে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু গাছবাড়িতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিলেটে ছু রা হাতে আ ট ক যুবক সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই করতাম : মীর শাহে আলম স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা কংগ্রেসের দুই কক্ষ হারিয়ে কি সত্যিই ‘ক্ষমতাহীন’ হয়ে পড়ছেন ট্রাম্প ‘আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হয়ে যাবে’ হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি আব্দুল মালিক মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত যোগদানের আগেই সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংঘাত, ফিরে গেলেন নতুন কর্মকর্তা
সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক

সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:::

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর জেলরোড থেকে ধোপাদিঘী পর্যন্ত এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের পাঁচটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।

 

 

আটক ব্যক্তিরা হলেন, সিলেটের জকিগঞ্জের হাতিডহর গ্রামের শাহেক আহমেদ (৩২), সেলিম আহমেদ (৩৭) ও মুন্না আহমেদ (২৯); কানাইঘাটের মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের তানিম ইকবাল (১৯) ও সালেহ আহমেদ (১৮); দক্ষিণ সুরমার বড়ইকান্দি গ্রামের ফাহিম হাসান রবি (১৮) ও জুনায়েদ আহমেদ (৩৮), গোপশহর গ্রামের জাকের খান (২৯); কানাইঘাটের মহেশপুর গ্রামের কিবরিয়া আহমেদ (৩০), জয়পুর পূর্ণখলা গ্রামের আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের এন এম নাদিম (২০)।

 

 

পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

 

 

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com