কানাইঘাট প্রতিনিধিঃ
প্রথম রিয়াল এ্যাডমিরাল মাহবুব আলী খান আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণের লক্ষে কানাইঘাট উপজেলা ক্রিড়া সংস্থার উদ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা আড়াই টায় কানাইঘাট উপজেলা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব শহিদ আহমদের সঞ্চালনায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রশিদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক শামীমুল এহসান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাবেক কৃতি ফুটবলার কাওছার রশিদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি আজাদ ইলেভেন স্পোর্টিং ক্রাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি ধারাভাষ্যকার আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, কানাইঘাট উপজেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কৃতি ফুটবলার এ এইচ বাবর, বাফুফে অনুমোদিত রেফারি সাবেক ফুটবলার জাকারিয়া সহ বিভিন্ন ফুটবল ক্লাবের সদস্যরা।
জানা যায় আগামী ১৩ নভেম্বর থেকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিলেট স্টেডিয়ামের প্রথম রিয়াল এ্যাডমিরাল মাহবুব আলী খান আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এই টুর্ণামেন্টে সিলেটের প্রত্যেক উপজেলা ফুটবল দল অংশ গ্রহণ করবে। এতে কানাইঘাট উপজেলা ফুটবল দল গঠনের লক্ষে মুলত এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব শহিদ আহমদ জানিয়েছেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে এবার শক্তিশালী কানাইঘাট উপজেলা ফুটবল দল গঠন করা হবে, এই দল গঠনে কোন ধরণের স্বজনপ্রীতি সুযোগ নেই।