কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে গত ২৮ তারিখে প্রতিবন্ধী শিশুকে নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ব্যক্তিত্ব আশিক আলীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহত আশিক আলীর পরিবার ও এলাকাবাসী।
এসময় তারা কোম্পানীগঞ্জ উপজেলা থানা বাজার প্রদক্ষিন উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় মানববন্ধনটি। উল্লেখ্য যে আশিক আলী হত্যার ১২দিন পেরিয়ে গেলেও খুনিদের আইনের আওতায় আনা হয়নি বলে পরিবারের লোকজনের দাবি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আশিক মিয়ার স্ত্রী রহিমা বেগম,৩ ছেলে ছাঈম আহমদ, ফাঈম আহমদ,বোরহান বিশিষ্ট মুরব্বি বোরহান উদ্দিন, আজমত আলী, হায়াত উল্লাহ, রাফি আহমদ, পারভেজ,বিল্লাল মিয়া, নিহতের বড় ভাই সফিক মিয়া,এলাকাবাসী সহ আরও অনেকে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গণি জানিয়েছেন আসামি ধরতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাজ করছে থানা পুলিশ আসামিদের আইনের আওতায় আনা হবে।