সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা
চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ

চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ

Oplus_131072

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবিগঞ্জের চুনারুঘাটে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে রাণীগাঁও ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী।

 

আহলে সুন্নাত ওয়াল জামাত রাণীগাঁও ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, হযরত মাওলানা ছোলাইমান খাঁন রাব্বানী, আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী ফজলুল হক এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউছার আহমেদ রুবেল।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা খন্দকার তৌফিকুল ইসলাম শোয়াইবি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদসহ রাণীগাঁও ইউনিয়ন শাখার ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দ, বিভিন্ন আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। তাই সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

 

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। ২২টি দলের খেলোয়ার বৃন্দদের মাঝে সাড়ে ৩”শত জার্সি ও ২৫ টি ফুটবল তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com