বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে সিএনজি থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ, পালাল চালক সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কানাইঘাটে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যেবাহী পিকআপের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বর আহত চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

 

 

সবসময় ডেস্ক :::বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় বরং যথাযথ সুযোগ, প্রশিক্ষণ, সহায়তা ও সহযোগিতা পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তিনি বলেন, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ঠিকান প্রয়োজন।

 

সরকার ও জনগণ মিলে কাজ করলে জিডিএফ স্থায়ী ঠিকান লাভ করবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

 

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস এর সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, সময় টিভি সিলেটের ব্যুরো ইকরামুল করিব ইকু।

 

উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, শাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী, জিডিএফ’র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খান, ব্যবসায়ী মেহেদী হাসান দ্বীপ, হাছন রাজা লোক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু, রাগীব রাবেয়া ইন্সটিটিউটের প্রিন্সপাল হেপী রাণী দে, সংগঠক আল আমিন আহমেদ নাঈম, দিদার ইকবাল।

 

স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক। জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, শিক্ষক স্বরুফা বেগম, মলয় রায়, আনিসুল হক, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও জেলা প্রশাসক-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

এ সময় মন্ত্রী মহোদয়কে ব্রেইলে লিখা মানপত্র প্রদান করেন এসএইচএস পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জিডিএফ’র শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি।

 

জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের জায়াগা স্থায়ীকরণ ও একটি আধুনিক ভবন নির্মাণ সহ বিভিন্ন দাবী সম্বলিত আবেদনপত্র বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এর হাতে প্রদান করেন জিডিএফ কর্তৃপক্ষ।

 

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত এবং শিক্ষামূলক বিষয় উপস্থান ও দেশাত্মক মূলক গান পরিবেশন করেন। মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিভা দেখে মুগ্ধ হন। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com