বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে কৃষি অফিসের উদ্যেগে কৃষকদের মাঝে ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে আবুল হাসান এমপি মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি সমাপ্ত দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে জৈন্তাপুরে পুলিশের অভিযানে সিএনজি থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ, পালাল চালক সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কানাইঘাটে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যেবাহী পিকআপের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বর আহত চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাট্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় র‌্যালী পরবর্তী উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণ কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে প্রাণী সম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার ভুমি শাকিল মোহাম্মদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ^জিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, প্রাণী সম্পদের দিক থেকে বাংলাদেশ স্বয়ংসম্পুর্ণ হওয়ার পথে।

 

তিনি শুধু মাত্র চাকরীর দিকে না থাকিয়ে শিক্ষিত তরুণ ও যুবকদের প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ এলাকায় গবাদি পশু খামার গড়ে তোলার আহবান জানান। কানাইঘাট উপজেলা হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা, এখানে গবাদি পশু খামার করে অনৈতিক ভাবে লাভবান হওয়া সম্ভব।

 

পরে সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণ কৃষ্ণ হাওলাদার বলেন, কানাইঘাটে প্রাণী সম্পদের দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গবাদি পশু পালনে ইতিমধ্যে নানা ধরণের উদ্যেগ গ্রহণ করায় এর সুফল খামারীরা পাবেন বলে জানান।

 

সেই সাথে তিনি বলেন প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্র ও শনিবার গবাদী পশুদের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com