শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দাম্পত্য জীবনে আলাদা থাকার কথা জানালেন অলকা ইয়াগনিক

দাম্পত্য জীবনে আলাদা থাকার কথা জানালেন অলকা ইয়াগনিক

সবসময় ডেস্ক:
প্রায় ২০ হাজারেরও বেশি গান গাওয়া অলকা ইয়াগনিকের গান শোনেনি এমন লোক পাওয়া মুস্কিল। দুই বাংলাসহ হিন্দিও মাতিয়ে রাখত অলকা ইয়াগনির গান। তার সুহের মূর্ছনায় ছুঁয়ে যেত শ্রোতা হৃদয়। বলিউড সিনেমা যেন অলকার গান ছাড়া অপূর্ণ রয়ে যেত। অধিকাংশ গানই সুপার হিট হয়েছে। এ সাফল্যের কারণেই ব্যক্তিগত জীবনে স্বামীর সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে দীর্ঘ দিনের দূরত্বের কথা জানিয়েছেন এ সংগীতশিল্পী।

এর আগে ১৯৮৯ সালে ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন অলকা ইয়াগনিক। পারিবারিক সূত্রেই নীরজের সঙ্গে আলাপ হয়েছিল তার। এ প্রসঙ্গে সংগীতশিল্পী বলেন, আমার স্বামী নীরজ একজন ব্যবসায়ী। শিলংয়ে ওর একটি বাড়ি ছিল। আমাদের পারিবারিক যোগাযোগ ছিল। নীরজের খালা আমার মায়ের সহপাঠী ছিলেন। নীরজের বাড়িতেই আমাদের প্রথম দেখা। তার পর আমাদের প্রেম শুরু।

তিনি বলেন, ভৌগোলিক দূরত্ব আমাদের বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কারণ আমি থাকতাম মুম্বাইয়ে। অন্যদিকে নীরজ শিলংয়ের বাসিন্দা। তারপরও বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। দুই মাস প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করেছিলাম আমরা। তিনি আরও বলেন, প্রথমে ঠিক করেছিলাম— কিছু দিন শিলংয়ে থাকব, আবার কিছু দিন মুম্বাইয়ে। এর পরেই আমার কর্মজীবনে সাফল্য আসতে থাকে। পর পর গান সফল হতে থাকে; সেই সঙ্গে আমাদের দূরত্ব বাড়তে থাকে।

এ সংগীতশিল্পী বলেন, আমার কাজ খুব ভালোভাবে চলতে থাকে। তাই মুম্বাই ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার জন্য অসম্ভব হয়ে ওঠে। ক্রমশ দুজনের মধ্যে বাড়তে থাকে শারীরিক দূরত্ব। যার ফলে প্রভাব পড়ে দাম্পত্যে।

অলকা ইয়াগনিক বলেন, আমার স্বামী একটা কথা বলে— ও আমার জন্য খুব শুভ। কিন্তু নিজের জন্য একেবারেই শুভ নয়। এটি সত্যিই আমার ভুল। তিনি বলেন, নিজের সাফল্য নিয়ে এতটাই আসক্ত ছিলেন, সংসারের দিকে মন দিতে পারেননি। আজও নীরজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ তিনি। কিন্তু কোথাও গিয়ে এখনো তার মনে হয়, তারা আলাদাই থেকে গেছেন জীবনের অধিকাংশ সময়। তা নিয়ে আজ আক্ষেপও হয় বলে জানান এ সংগীতশিল্পী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com