মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা
গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে

গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর তার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে অভিনেতার হাতে ব্যান্ডেজ এবং কাঁধ ও বুকে ড্রেসিং দেখা গেছে। তবে গুলির আঘাতে নয়, বরং বারুদ ও ভাঙা কাচের টুকরার আঘাতে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ অক্টোবর) রাতে ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। এ ঘটনায় অভিনেতার গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন।
ঘটনার পর টাইগার শ্রফের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন একনাথ শিন্ডে। এ সময় অভিনেতার মা আয়েশা শ্রফও উপস্থিত ছিলেন। শিন্ডে জানান, গুলিবর্ষণের সময় বারুদ ও ভাঙা কাচের টুকরার আঘাতে টাইগারের হাতে ক্ষত হয়েছে। তবে তিনি গুলিবিদ্ধ হননি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কে একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। মোট পাঁচটি গুলি ছোড়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। প্রতিবেদনে গাড়িচালকের গুলিবিদ্ধ হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
টাইগার শ্রফের সঙ্গে দেখা করার পর গুলিবর্ষণের ঘটনাকে গুরুতর বলে উল্লেখ করেন একনাথ শিন্ডে। তিনি জানান, পাঁচটি গুলি ছোড়া হলেও সৌভাগ্যক্রমে অভিনেতা নিরাপদে আছেন। তার গাড়িচালক আহত হয়েছেন। এ ঘটনাকে নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।
শিন্ডে বলেন, ‘মুম্বাইয়ে কারও দাদাগিরি চলবে না।’ হুমকি বা সহিংসতার মাধ্যমে কাউকে আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উপমুখ্যমন্ত্রী আরও জানান, জনপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে হুমকি দেওয়ার ঘটনা সরকার সহ্য করবে না। এ পরিস্থিতিতে টাইগার শ্রফ ও তার পরিবারকে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
মুম্বাইয়ে নব্বইয়ের দশকের গ্যাং-সংঘাতের প্রসঙ্গ টেনে শিন্ডে বলেন, সে সময় এ ধরনের সংঘাত প্রায়ই ঘটত। তবে ১৯৯৫ সালে মুম্বাই পুলিশ এসব কর্মকাণ্ড বন্ধ করতে সক্ষম হয়েছিল বলে দাবি করেন তিনি। শহরে আবারও এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলেও জানান শিন্ডে।
টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটির মতে, চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিদের লক্ষ্য করে বারবার হামলার ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
এক বিবৃতিতে সংগঠনটি প্রশ্ন তুলেছে, টাইগার শ্রফের পর হামলার পরবর্তী লক্ষ্য কে হবেন? মুম্বাইয়ের মতো শহরে একজন তারকা নিরাপদ না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছে তারা।
বিবৃতিতে সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলিবর্ষণ, সাইফ আলী খানের বাসায় ছুরিকাঘাত, নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলিবর্ষণ এবং কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনাগুলোও উল্লেখ করা হয়েছে।
সংগঠনটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, হামলার নির্দেশদাতাদের শনাক্ত, চাঁদাবাজির নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তি ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় নির্ধারণেরও আহ্বান জানিয়েছে তারা।
গুলিবর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। পুলিশের উপকমিশনার মোহিত গার্গের বরাতে এনডিটিভি জানিয়েছে, ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
তবে হামলাকারীদের পরিচয় এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com