শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভক্তদের নিরাশ করবেন না সাবিলা নূর

ভক্তদের নিরাশ করবেন না সাবিলা নূর

দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।

শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের এ পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল এ অভিনেত্রীর। সে অপূর্ণতাটুকুও পূর্ণ হয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেন সাবিলা নূর। প্রথম সিনেমায়ই আলোচনায় আসেন তিনি। আলোচিত ‘লিচুর বাগানে’ গানটিতে তার পারফরম্যান্স দেশজুড়ে তুমুল আলোচনা সৃষ্টি করে। গানটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি নানা স্টেজ শোতেও জায়গা করে নেয়। দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পান সাবিলা। তবে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আলোচনায় আসার পর নতুন কোনো কাজের খবরে নেই সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটকেও অনিয়মিত তিনি।

নতুন কাজের খবর নিয়ে সাবিলা নূর বলেন, ‘‌নভেম্বরের মাঝামাঝি সময় বড় একটা খবর দেব। আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন—ধামাকা আসছে।’

তবে সিনেমা নাকি ওটিটি কনটেন্ট নিয়ে আসছেন, তা স্পষ্ট করেননি তিনি। শুধু ভক্তদের অপেক্ষা করতে বললেন এবং জানালেন ‘‌‌নিরাশ করব না।’ অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সাবিলার। নাচের পাশাপাশি লেখালেখিতেও তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।

শেষ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার ছোটগল্পের বই ভালোবাসা, অতঃপর এর আগে তিনি লিখেছেন তিনটি নাটকের গল্প—হৃদিকা, পারাপার ও মুখোমুখি অন্ধকার। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দাÑসব মাধ্যমেই নিজের অবস্থান প্রমাণ করে চলেছেন সাবিলা নূর। এখন দর্শক-ভক্তদের আগ্রহ একটাইÑনভেম্বরের সেই ‘ধামাকা’ ঘোষণায় আসলে কী চমক নিয়ে আসছেন এ বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com