শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ : সংবাদ সম্মেলন সাকিব-তামিমময়

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ : সংবাদ সম্মেলন সাকিব-তামিমময়

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমদরা। অভিজ্ঞরা দলে না থাকায় বাংলাদেশ শিবিরে নতুন চ্যালেঞ্জ থাকলেও নিউজিল্যান্ড তা উপভোগ করছে। রবিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন টিম টাইগার ও কিউই কোচ। আর এ সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই নাম আসে বাংলাদেশের সেরাদের।

 

ইনজুরি আর ছুটির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে নিয়মিত একাদশের ৫ ক্রিকেটার থাকছেন অনুপস্থিত। সিনিয়ররা থাকায় সুযোগ মিলেছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের। আর এই দলকে নিয়ে লড়াই করতে প্রস্তুত কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অভিজ্ঞ আর নতুনদের নিয়ে গড়া এ দলকে নতুন বাংলাদেশ বলছেন কোচ।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, যারা বিশ্বকাপ খেলেছে তাদের জন্য আমরা জাতীয় ক্রিকেট লীগ-এনসিএলকে ব্যবহার করার চেষ্টা করেছি। প্রস্তুতির জন্য তারা এনসিএলের শেষ রাউন্ড খেলেছে। বেশিরভাগ ব্যাটারই সুযোগটা কাজে লাগিয়েছে। বাকিদের মাঝে বেশিরভাগই এনসিএল খেলছিল। বিভিন্ন কারণে এটা দেখতে প্রায় নতুন বাংলাদেশের মতো। কিছু ইনজুরির কারণে এমনটা হয়েছে। আমরা যতটা পারি ততটা প্রস্তুত। সত্যি বলতে টেস্ট সিরিজের জন্য আমি মুখিয়ে আছি।

 

হাথুরুসিংহে বলেন, আমাদের তাসকিন, ইবাদতও নেই। এতজন অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়া যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ তারা সবাই তিন সংস্করণের ক্রিকেটই খেলে। কেউ ১৫ বছর ধরে খেলছে, আবার কেউ খেলছে ১০ বছর ধরে। এজন্য বলছিলাম একটা দিক থেকে আমরা সামনে তাকাতে পারি।

 

তরুণরা সেটা করতে পারে। যারা লম্বা সময় ধরে খেলছে তাদের ছাড়া সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। তারা সারাজীবন খেলবে না। এটা অবশ্য অনেকগুলো কারণে ঘটেছে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর। নিজেদের মেলে ধরার জন্য তরুণদের জন্য ভালো সুযোগও।

 

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব আল হাসান না থাকায় বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না নিউজিল্যান্ডকে। বাংলাদেশের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় খুশি সফরকারীরা। অভিজ্ঞ ক্রিকেটারের না থাকা নিয়ে নিউজিল্যান্ডের কোচ বলেন, অবশ্যই, সাকিব-তামিম অভিজ্ঞ ক্রিকেটার। তারা অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, এটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। তাদের না থাকাটা বাংলাদেশের জন্য খানিকটা হতাশাজনক। কিন্তু আমাদের দিক থেকে দেখলে তারা থাকলে যে চ্যালেঞ্জ দিতো সেটা এখন পেতে হবে না। এটা আমাদের জন্য ভালো ব্যাপার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com