শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটে কনওয়ে-লাথামের অনন্য বিশ্বরেকর্ড

টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটে কনওয়ে-লাথামের অনন্য বিশ্বরেকর্ড

দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক অনন্য নজির গড়ল দুই কিউই ওপেনার। একই ম্যাচদের উভয় ইনিংসে একই দলের দুই ওপেনারের শতক পাওয়ার এই ঘটনা টেস্ট তো বটেই, জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো’র গবেষণায় এটি প্রথম শ্রেণির ক্রিকেটেও প্রথমবার।

 

 

মাউন্ট মঙ্গানুই টেস্টে ক্যরিবিয়ানদের বিপক্ষে এই ৪টি শতকের মধ্যে ডেভন কনওয়ের একটি ডাবল সেঞ্চুরি। প্রথম ইনিংসে ২২৭ রান করেছিলেন তিনি। লাথাম করেছিলেন ১৩৭। দ্বিতীয় ইনিংসে কনওয়ে করলেন ১০০, লাথামের ব্যাটেও আসে ১০১।

 

 

মূলত, একই টেস্টে ওপেনারদের ৪টি সেঞ্চুরি করার বেশ কয়েকটি নজির রয়েছে। তবে সেটি দুই দল মিলিয়ে।এদিকে টেস্ট ইতিহাসে মাত্র দশম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির মালিক কীর্তি গড়েছেন কনওয়ে। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি এর আগে গড়েছিলেন ডাগ ওয়াল্টার্স, গ্রেগ চ্যাপেল, মার্নাস লাবুশেন, সুনীল গাভাস্কার, শুভমান গিল, লরেন্স রো, ব্রায়ান লারা, গ্রাহাম গুচ ও কুমার সাঙ্গাকারা।

 

 

অপরদিকে, এই ম্যাচে কনওয়ের মোট ৩২৭ রান নিউজিল্যান্ডের ইতিহাসে এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ। এর আগে স্টিফেন ফ্লেমিং ৩৪৩ রান (২০০৩) ও মার্টিন ক্রো ৩২৯ রান (১৯৯১) করেছিলেন। এছাড়া কনওয়ে নিউজিল্যান্ডের ষষ্ঠ ব্যাটার, যিনি টেস্টের দুই ইনিংসেই শতক করেছেন। তার পরপরই এই কীর্তিতে নাম লেখান অধিনায়ক টম ল্যাথামও।

 

 

এত কীর্তিময় দিনে ম্যাচেও এগিয়ে রয়েছে স্বাগতিকরা। শেষ দিনে জয়ের জন্য উইন্ডিজকে রেকর্ড ৪১৯ রান তুলতে হবে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করলে নিজেদের প্রথম ইনিংসে ৪২০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com