রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ছয়শ

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ছয়শ

ইরানে একদিকে সরকারবিরোধী আন্দোলন; অন্যদিকে তাদের আন্দোলনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। এমনকি গতকাল সোমাবার দেশটির রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জনতার সাথে শামিল হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত দুই সপ্তাহের লাগতার বিক্ষোভ-সহিংসতার প্রতিবাদে হাজার হাজার মানুষের সাথে র‍্যালিতে অংশ নিয়েছেন তিনি।

 

 

ইরান সরকারের সমর্থনে হওয়া এই র‍্যালিতে মাসুদ পেজেশকিয়ান ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি, ভাইস-প্রেসিডেন্ট রেজা আরেফসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশটির বুশের, খোরাসান, ইসফাহান, গিলান, সিস্তান-বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহারমাহালসহ ইরানের বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা।

 

ইরানে কয়েকদিনের টানা ব্লাকআউটের পর গতকাল সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি। আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র। হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়। মর্গগুলোতে জমেছে মরদেহের স্তুপ।

 

 

চলমান আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য দিয়েছে বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

 

 

এছাড়া, বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়-হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

 

 

যুক্তরাষ্ট্র বলছে, বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন। তবে, আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেয়ার পক্ষে তিনি।

 

 

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে। সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে, কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের।

 

 

ইরানে চলমান পরিস্থিতিতে খামেনি প্রশাসনকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া, বিপুল প্রাণহানির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com