বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

বুধবার ঢাকায় আনা হচ্ছে ফিফা বিশ্বকাপ ট্রফি

বুধবার ঢাকায় আনা হচ্ছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসছে। তবে সবাই সরাসরি ট্রফি দেখার সুযোগ পাবেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত ব্যক্তি ট্রফি দেখার এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

এই বিশেষ ক্যাম্পেইন ৮ জানুয়ারি শেষ হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান করে ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিতে হয়েছে। বিজয়ীরা এক্সক্লুসিভ পাস পেয়েছেন।

 

 

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসর শুরু হয়েছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে। কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার ও ২০০৬ সালের বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো এই বিশ্বভ্রমণের উদ্বোধন করেছেন। সেখানে সৌদি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

দেল পিয়েরো ট্রফি উন্মোচন করার পর একটি ফুটবল ক্লিনিকে শিশুদের সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। দিনে শেষে রিয়াদের একটি বড় শপিং মলে সাধারণ দর্শকদের জন্য পাবলিক ফ্যান ইভেন্ট আয়োজন করা হয়।

 

 

এটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হবে এবং পুরো সফর ১৫০ দিনেরও বেশি সময় চলবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও এখন সরাসরি বিশ্বকাপের আবহ অনুভব করার সুযোগ পাচ্ছেন।

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আসর হবে। এটি প্রথমবার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজিত করবে। ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফি ট্যুরে ভবিষ্যতের বিশ্বকাপ ও নারী বিশ্বকাপ আয়োজক দেশগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

 

 

কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ফুটবল মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলে এবং দুই দশক ধরে এই ট্রফি ট্যুরের মাধ্যমে মানুষকে বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে যুক্ত রাখা হয়েছে। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাইও বলেছেন, ট্রফি খেলাধুলার সর্বোচ্চ সম্মানের প্রতীক। বাংলাদেশেও ট্রফি প্রদর্শন দেশের ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com