রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
দেশবাসীর সম্মিলিত দোয়ার মাধ্যমে খালেদা জিয়া সুস্থ হবেন ইনশাআল্লাহ: মিফতাহ সিদ্দিকী

দেশবাসীর সম্মিলিত দোয়ার মাধ্যমে খালেদা জিয়া সুস্থ হবেন ইনশাআল্লাহ: মিফতাহ সিদ্দিকী

বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য জিয়া পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমদ আলমগীরের উদ্যোগে এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে সিলেট মহানগরীর ২৭ নং ওয়ার্ডের গঙ্গানগর রাহিমা জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। দেশবাসীর সম্মিলিত দোয়ার মাধ্যমে খালেদা জিয়া সুস্থ হবেন ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তাকে আজ জননেত্রীর মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তাঁর সুস্থতা কামনায় যেভাবে দেশ-বিদেশের মানুষ দোয়া করছেন-তা প্রমাণ করে তিনি শুধু একটি দলের নন, বরং দেশের গণতন্ত্রের প্রতীক।

 

অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য জিয়া পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমদ আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দূরদেশ থেকে প্রতিনিয়ত দোয়া করছি। খালেদা জিয়ার সুস্থতার জন্য এতিমদের দোয়া অত্যন্ত কল্যাণময়।

 

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদ হাসান। শেষে গঙ্গানগর রাহিমা জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com