রুশ নারীদের সাথে যৌন সম্পর্ক ছিলো বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের। সেখান থেকেই যৌনবাহিত রোগে আক্রান্ত হন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। মার্কিন যৌন নিপিড়ক জেফরি এপস্টেইনের কুকীর্তির বিশাল তালিকায় উঠে এসেছে এই তথ্য। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
নতুন করে আরও ২ হাজার ভিডিও এবং প্রায় ১ লাখ ৮০ হাজার ছবিসহ জেফরি এপস্টেইনের কুকর্মের নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। কমপক্ষে ৩০ লাখ পৃষ্ঠার তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়। যাতে বরাবরের মতো আবারও সামনে এসেছে বিশ্বের প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিদের নাম।
এছাড়াও, বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে দেড় দশকেরও বেশি সময় আগে আদান প্রদান করা লাখ লাখ ইমেইল প্রকাশিত হয়েছে বিশাল এই ফাইলে।
এসব নথিতে বিল গেটসের পাশাপাশি উঠে এসেছে প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড পিটার ম্যান্ডেলসন, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসসহ বহু রথি মহারথির নাম। বলা হচ্ছে বৃটিশ রাজা তৃতীয় চার্লসের বহিস্কৃত ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর বিভিন্ন সময়ই অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন।
অভিযোগ উঠেছে, বাকিংহাম প্যালেসে গোপনে নৈশভোজের সময় অনেক প্রভাবশালীদের সাথে রুশ তরুণীদের পরিচয় করিয়ে দিতেন।
এপস্টিন ফাইলে উঠে এসেছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা বিখ্যাত চলচ্চিত্রকার মিরা নায়ার, প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসন, এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মতো ব্যক্তিদের নামও।
এছাড়াও প্রকাশিত নথিতে বারবার উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। বরাবরের মতোই নিজের পুরোনো বন্ধুর কুকর্মের সাথে কোনোরকম সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জেফরি এপস্টিনের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন ইলন মাস্ক, বিল গেটসহ বহু প্রভাবশালীরাও।
নির্ধারিত সময়ের ৬ সপ্তাহ পরে ইমেইলের এই নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। পর্যাপ্ত যাচাই বাছাই করে সব নথি প্রকাশ করা হয়েছে বলে জানানো হলেও, এখনো প্রায় ২৫ লাখ পৃষ্ঠার নথি আটকে রেখেছে বিচার বিভাগ বলে দাবি ডেমোক্রেটদের।
Leave a Reply