বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

আমি বিয়েটা করতে চাই না, কেন বলেছিলেন অর্চিতা স্পর্শিয়া

আমি বিয়েটা করতে চাই না, কেন বলেছিলেন অর্চিতা স্পর্শিয়া

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। কিং খানের সঙ্গে ‘নবাব এলএলবি’সহ বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী।

 

এর মধ্যে বিয়ে করে দুই বছরের দাম্পত্য জীবন পার করে ফেলেছেন অর্চিতা স্পর্শিয়া। এবার একটু হাসি-ঠাট্টার মুডে পুরনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বিয়ের আগের রাতেও তিনি নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না বলে জানান। বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম।’\

 

এর আগে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অর্চিতা স্পর্শিয়া। কিন্তু গল্পটা যতটা রোমান্টিক শোনায়, তার আগের রাতটা ছিল বেশ নাটকীয়। অভিনেত্রীকে বিয়েতে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল তার স্বামীকে। নিতে হয়েছিল অনেক কৌশল বলে জানান অর্চিতা।

 

মুচকি হেসে স্পর্শিয়া বলেন, আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। ভয় পাচ্ছিলাম ভীষণ। এমনকি আগের রাতে নাওঈদকে বলেছিলাম—আমি বিয়েটা করতে চাই না।

 

হবু স্বামীর শান্ত কৌশলী আশ্বাসেই নাকি বদলে যায় পুরো দৃশ্যপট। নাওঈদ তাকে বলেন, বিয়ে না করলেও সমস্যা নেই। স্টেজে গিয়ে শুধু ছবি তুলবেন, আনন্দ করবেন। এ রকম ‘আশ্বাস’-এর ফলাফল? স্পর্শিয়া বলেন, আমি এখনো ওকে বলি— তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।

 

পরিবারও তখন পাশে ছিল। ভয় পেয়ে গেলে ‘কবুল’ না বললেও চলবে— এমন সাহস দিয়েছিলেন আপনজনরা। সেই মানসিক সমর্থনেই শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেন অর্চিতা স্পর্শিয়া। এখন অবশ্য সংসার জীবন নিয়ে বেশ সুখেই আছেন অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com