রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া
সিকৃবিতে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিকৃবিতে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :::: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। হায়ার এডুকেশন এক্সেলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় এনহান্সিং দ্যা প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্যা ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি এন্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন এন্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ সাব প্রজেক্টের মাধ্যমে এই ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, এই প্লান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে। এছাড়াও এমএস ও পিএইচডি শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাওয়ার পাশাপাশি কৃষকরা গাছের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত যে কোন পরামর্শ নিতে পারবে।
১ মার্চ (রবিবার) সিকৃবি’র ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাব প্রজেক্টের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

 

 

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণা ও মানসম্পন্ন ল্যাব সুবিধা শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে কৃষিক্ষেত্রে উদ্ভিদের রোগ নির্ণয়, পরামর্শ প্রদান এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে প্ল্যান্ট হেলথ ক্লিনিক কার্যকর অবদান রাখবে।
তিনি আরও বলেন, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্ল্যান্ট হেলথ ক্লিনিক উন্নয়ন সংক্রান্ত এই উপ-প্রকল্প বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং কৃষক পর্যায়ে কার্যকর সম্প্রসারণ সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

 

উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-এলাহী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এবং সাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল।

 

 

 

দিন ব্যাপী কর্মশালায় শিক্ষক, গবেষক, ডিএই ও বিএডিসি’র কর্মকর্তা,এমএস ও পিএইচডি শিক্ষার্থী ও কৃষকসহ প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com