শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সরকারি সড়কের ইট লুট জকিগঞ্জে ; যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে যাচ্ছে ; ফিরছে সাইফুর রহমানের নামে প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সুনামগঞ্জের ৯৬৮ পরিবার নাসীরুদ্দীন-সারজিসরা প্রথম ; শাহজালালের মাজার প্রাঙ্গণে আগে কেউ স্লোগান দেয়নি, জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর প্রশাসনের অভিযানে ২৫টি বালুর স্তূপ জব্দ ;জৈন্তাপুরে সিলেট ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও জেলা ক্লাব সমিতির স্মারকলিপি প্রদান নির্বাচক হতে সাবেক টাইগার ক্রিকেটারদের আবেদন সৌদি থেকে দেশে ফিরেছেন মুশফিক কঙ্গোর খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত দুই শতাধিক ড্রোন হামলায় ডুবে গেছে কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকার আইভীর জামিন স্থগিত পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া ‘কু*ত্তা রনি’ সিলেটে ফাহিম হ*ত্যা মামলায় র‌্যাবের কব্জায় কা*রা*গা*রে করিম ; সিলেটে লন্ডন পাঠানোর নামে অর্ধকোটি টাকা আ*ত্ম*সাৎ বেড়িবাধ প্রকল্পে চাঁদা দাবি, ‘জুলাই সমন্বয়ক’ আ ট ক ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করলেন এমপি লুনা খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা শাবিতে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ সিলেটে শ ত্রু তা র জেরে হ ত্যা : রনি পাকড়াও নিকার সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির একদিনে সিলেটসহ ১০ জেলার এসপি বদলি এসএমপি কমিশনারের যেসব নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা ‘ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় জাতিসংঘ সনদ লংঘন’ ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম নিজের ভূ-রাজনৈতিক বিজয় দেখছেন পুতিন? মধ্যপ্রাচ্যের সঙ্গে কার্গো সেবা বন্ধ করবে চীন হযরত দরিয়াশাহ (র:) মাজারের ঔরসের পরিবর্তে ইফতার মাহফিল কাল সংরক্ষিত নারী আসনে আলোচনার তুঙ্গে ছাত্রদল নেত্রী তুলি
মধ্যপ্রাচ্যের সঙ্গে কার্গো সেবা বন্ধ করবে চীন

মধ্যপ্রাচ্যের সঙ্গে কার্গো সেবা বন্ধ করবে চীন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে কার্গো পরিবহন সেবা স্থগিত করবে চীন। সৌদি-কাতারসহ বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খবর আনাদালু  এজেন্সি

দেশটির রাষ্ট্রায়ত্ত শিপিং জায়ান্ট কসকো শিপিং লাইনস জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব রুটে নতুন বুকিং অবিলম্বে বন্ধ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে।

বিশ্বের অন্যতম বড় তেল ট্যাঙ্কার অপারেটররা এই সিদ্ধান্ত এমন সময় নিয়েছে যখন বিশ্বের বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি একই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে।

সোমবার ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আর অনুমোদন করা হবে না। কোনো জাহাজ সেখানে দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের ওই হুঁশিয়ারির পর এক বিবৃতিতে কসকো জানায়, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই স্থগিতাদেশের আওতায় কোম্পানিটি বাহরাইন, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু বন্দরের উদ্দেশ্যে নতুন বৈশ্বিক বুকিং গ্রহণ বন্ধ করবে। একই সঙ্গে কাতার, বাহরাইন, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু অঞ্চল থেকে পাঠানো পণ্য পরিবহনও বন্ধ থাকবে।

তবে কিছু আঞ্চলিক বন্দর এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে, কারণ সেগুলোতে যেতে হরমুজ প্রণালী পার হতে হয় না। কসকো জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দরে তাদের সেবা স্বাভাবিক থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com