সিলেট নগরীর শাহজালাল ব্রিজে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সমর নাথ (২৩) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কাজ থেকে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র এসব তথ্য জানায়।
নিহত সমর নাথ (২৩) জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে।
পুলিশ জানায়, নিহত সমর নাথ সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের আরআরএফ পুলিশ লাইনে কর্মরত।
Leave a Reply