রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী
এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:::: সারা দেশের বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে “এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড” প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে স্কুল গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের কৃতি শিক্ষার্থী শেখ মাহজাবিন তারানা স্নেহা।

 

 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল হলিডে ইন, তেঁজগাও -এ আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে দেশসেরা পাঁচজন প্রতিযোগীর মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং ইসলামী জ্ঞানভিত্তিক এমসিকিউ পরীক্ষা হয়। প্রতিযোগিতা শেষে বিচারক মণ্ডলীর সিদ্ধান্তে শেখ মাহজাবিন তারানা স্নেহাকে প্রথম বিজয়ী ঘোষণা করা হয়।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। তিনি বিজয়ীর হাতে প্রথম পুরস্কারের ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক,আলোক হেলথ কেয়ার এর পক্ষ থেকে হেলথ কার্ড তুলে দেন এবং প্রতিযোগীদের উৎসাহিত করেন।

 

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলা টেলিভিশন এর পরিচালক জনাব নেসার আহমেদ এবং এটিএন বাংলা টেলিভিশনের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ।

 

 

 

অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং ইসলামী জ্ঞানচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, স্পন্সর প্রতিষ্ঠান “ফ্রেশ” এর প্রতিনিধি, আলোক হেলথ কেয়ার–এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্নেহা ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ২০২২, ২০২৩,২০২৪ সালে জাতীয় পর্যায়ের ক্বেরাত,হামদ-নাত প্রতিযোগিতায় ৪ টি জাতীয় পুরষ্কার প্রাপ্ত হয়ে সে ব্যাপক প্রশংসা কুড়ায়।

 

 

 

 

স্নেহা সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল কাইয়ুম শাহীদ ও অ্যাডভোকেট শাহান শাহারা বেগম লাভলীর জ্যেষ্ঠ সন্তান এবং সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল এর ভাগ্নী।

 

 

 

সে বর্তমানে সিলেট জেলার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী।
তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com