মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

অকালপ্রয়াত সাংবাদিককে নিয়ে নুরুল হক শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’ এল একুশের বইমেলায়

অকালপ্রয়াত সাংবাদিককে নিয়ে নুরুল হক শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’ এল একুশের বইমেলায়


নিজস্ব প্রতিবেদক :

অকালপ্রয়াত যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন, কর্ম, রাজনীতি ও তাঁর ৫২ বছরের সংগ্রামী পথচলা নিয়ে সাংবাদিক নুরুল হক শিপুর সম্পাদনায় ‘শেষান্ত’ স্মারকগ্রন্থ একুশের গ্রন্থমেলায় এসেছে।

৮ মার্চ (রবিবার) ঢাকায় অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা মাছরাঙার স্টলে (নম্বর ৩০৬) বইটি উন্মোচন করে বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। একুশের বইমেলার পর বইটির প্রকাশনা অনুষ্ঠান যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে।

‘শেষান্ত’ সম্পাদনা ও প্রকাশনা সম্পর্কে সাংবাদিক নুরুল হক শিপু জানান, গ্রন্থে সুমনের বর্ণময় ও বহুমাত্রিক জীবনের নানা দিক অত্যন্ত যত্ন ও নিপুণতার সঙ্গে তুলে ধরা হয়েছে। তাঁর জীবনের সংগ্রাম, সাংবাদিকতা, চিন্তা ও মানবিকতার গল্প লিখেছেন ব্রিটিশ ও বাংলাদেশি এমপি, ডক্টর, চিকিৎসক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চলচ্চিত্র নির্মাতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনেরা। তাঁদের লেখায় উঠে এসেছে অকালপ্রয়াত সাংবাদিকের জীবনবোধ, আদর্শ এবং মানুষের প্রতি তাঁর গভীর দায়বদ্ধতার প্রতিচ্ছবি।

তিনি বলেন, ১২৮ পৃষ্ঠার এই বইটির কাজ শুরু করি কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুর পরদিন, ৫ ফেব্রুয়ারি। সম্পাদনার কাজ শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। টানা ১৯ দিন, গড়ে মাত্র ২ ঘণ্টা ঘুমিয়ে বইটির কাজ শেষ করতে পেরেছি—শুধু একটি উদ্দেশ্য নিয়ে, যেন তাঁর স্মৃতি, তাঁর সংগ্রাম, তাঁর স্বপ্ন আমাদের মাঝে অম্লান থাকে। বইটি প্রকাশের আগ পর্যন্ত যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা বইয়ের মধ্যেই প্রকাশ করেছি।

‘শেষান্তে’ সাংবাদিকেরা ছাড়াও রাজনীতিবিদ ও যুক্তরাজ্য কমিউনিটির অনেক বিশিষ্টজন লিখেছেন। লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নুরুল হক শিপু বলেন, যারা এই বইয়ে লিখেছেন—তাঁদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এত অল্প সময়ে এত বড় একটি কাজ সম্পন্ন করা সম্ভব হতো না। আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। ‘শেষান্ত’র মাধ্যমে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করেছি, যেন প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন আমাদের স্মৃতি, শব্দ ও ইতিহাসের ভেতর দিয়ে চিরজীবন বেঁচে থাকেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com