মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
নিখোঁজের পর শিশু ও যুবকের লাশ উদ্ধার 

নিখোঁজের পর শিশু ও যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার খাল থেকে শিশুর ও নদী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে জকিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর হাওরের একটি খাল থেকে মোশাররফ হোসেন (১৪) নামের স্কুলছাত্রের ও গোলাপগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর মানসিক ভারসাম্যহীন যুবক আলী হোসেনের লাশ উদ্ধার করা হয়।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জকিগঞ্জের বালাই হাওরের কুচিরখাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সে মানিকপুর ইউপির এওলাসার গ্রামের জামিল আহমদের ছেলে। নিহত মোশাররফ হোসেন স্থানীয় রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র।
গত ৬ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে মোশাররফ হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের একটি জলসায় যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে না পেয়ে তার বাবা ওই দিন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোববার বিকেল ৩টার দিকে কুচিয়া শিকারে গিয়ে বালাই হাওরের কুছির খালে স্থানীয়রা অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে নিখোঁজ মোশাররফ হোসেনের স্বজনরা গিয়ে লাশটি মোশাররফ হোসেনের বলে সনাক্ত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে সিলেটের গোলাপগঞ্জে একটি স্কুলের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছেন। ২৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পুলিশের সহযোগিতায় কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আলী হোসেন (৩৫) গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com