রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ
মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে: এম এ মালিক

মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে: এম এ মালিক

0-0x0-0-0#

নিজস্ব প্রতিবেদক :::: ৯ মার্চ ২০২৬ (রবিবার) রাজধানী ঢাকায় লেকশোর হোটেলে সিলেট বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মাননীয় হুইপ, মাননীয় সংসদ সদস্যগণ ও মাননীয় প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন-কে সংবর্ধনা এবং সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সিলেটের উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে সিলেটের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাই আরও বেশি সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক।

 

 

 

 

এম এ মালিক বলেন, সিলেট সবসময়ই শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে এখানকার শিক্ষা ব্যবস্থা ও দক্ষ জনশক্তির কারণে সিলেটের সুনাম ছিল দেশজুড়ে। সিলেটের ঐতিহ্য, শিক্ষা ও উন্নয়নকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

 

তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করে যাচ্ছি। গত ১৫–১৬ বছর দেশে নানা ধরনের সংকট, দুর্নীতি, জুলুম ও অন্যায়ের বিচার দেখা গেছে। এর প্রভাব সিলেটের উন্নয়নেও পড়েছে।”

 

 

 

 

তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় চেয়ারম্যান ঘোষিত ৪৩ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

 

 

 

বক্তব্যের শেষে এম এ মালিক সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার জনগণের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

 

 

 

জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর নাসের খান সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ হুইপ জিকে গউসসহ সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, প্রশাসক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com