সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা, একজনকে ৬ মাসের কারাদণ্ড

সিলেটে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা, একজনকে ৬ মাসের কারাদণ্ড

সিলেট সদর উপজেলায় অবৈধভাবে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা তৈরি করায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

আজ সোমবার দুপুরে উপজেলার কল্লাগ্রাম এলাকায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কল্লাগ্রামের আবদুল হান্নান অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে পাশের হৈরখাল ভরাট করছিলেন। ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ে। এ ছাড়া খাল ভরাটের কারণে জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানিনিষ্কাশনব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়েছে।

 

 

এ সূত্রের তথ্যানুযায়ী, অভিযুক্ত ব্যক্তি পাশের মালিকানাধীন জমির সীমানা পিলার অপসারণ করেছেন। ঘটনাস্থলে জমির কাগজপত্র যাচাই–বাছাই করে অভিযুক্ত ব্যক্তির নামে ওই স্থানে কোনো বৈধ মালিকানা ও মাটি ভরাট কিংবা মাটি কাটার কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। এরপরই আবদুল হান্নানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

 

 

ভ্রাম্যামাণ আদালত পরিচালনার সময় দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি সিলেট সিটি করপোরেশন ও একটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার সরকার মামুনুর রশীদসহ (ভূমি) সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান, খালটি ভরাটের কারণে ২০০ একরের মতো কৃষিজমিতে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযান শেষে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দ্রুত খালটি আবার খননের নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা ও প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com