বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম বাংলাদেশ গলফ ফেডারেশনের (বিজিএফ) নির্বাহী কমিটির প্রথম নির্বাচন আজ ইরানে সবচেয়ে তীব্র হামলা চলবে কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা মির্জা আব্বাসকে মানহানিকর বক্তব্যের অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ author মাাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শারজাহ-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে ৯ যানবাহনকে জ*রি*মা*না পানসী রেস্টুরেন্টসহ ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে ছিনতাইকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে র‌্যাব, এক রাতেই গ্রেপ্তার ১৬ অপরাধ দমনে সিলেট নগরকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে : বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা কানাইঘাটে ফসলি জমির মাটি কাটার মহোৎসব ফ্যামিলি কার্ড পাচ্ছেন সুনামগঞ্জের ৬৯৭ নারী, মঙ্গলবার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে মোটর সাইকেল চালকদের জন্য পুলিশের নতুন বিধিনিষেধ সিলেটে দুই খাল খননের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ বিদেশি বিনিয়োগ আনতে পারেনি আওয়ামী লীগ,তাই বেকারত্ব বেড়েছে: বাণিজ্যমন্ত্রী ক্ষেপণাস্ত্রের আঘাতে দুবাইয়ে নিহত সালেহের লাশ নিয়ে বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিশ্বনাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত সিলেটে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা, একজনকে ৬ মাসের কারাদণ্ড মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে: এম এ মালিক ইরানকে সৌদি আরবের কড়া সতর্কবার্তা
সিলেটে ছিনতাইকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে র‌্যাব, এক রাতেই গ্রেপ্তার ১৬

সিলেটে ছিনতাইকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে র‌্যাব, এক রাতেই গ্রেপ্তার ১৬

সিলেটে ছিনতাইকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে নেমেছে র‌্যাব-৯। ছিনতাইকারী অভিযোগে এক রাতেই গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে।

মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৬ জন গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্যের সদস্য বলে স্বীকার করে। তারা জানান, সাধারণ পথচারী ও বিভিন্ন কম গতির যানবাহনের যাত্রীদের টার্গেট করে অপেক্ষাকৃত কম জনবহুল এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে থাকে।এরা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ ব্যক্তিদের ন্যায় ওঁৎ পেতে থাকে এবং ছিনতাই শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিমন আহমদ (৩৬), সাবুল আহমদ (২৫), মো. ইমন আহমদ (৩০), মো. নুরুল ইসলাম শুভ (২০), শিহাব আহমেদ ওরফে জগলু (৩৯), জাবেদ ওরফে নেইমার (২৪), রাজু ইসলাম শফিক (২২), মো. আলাল হোসেন (২৩), দিব্য সরকার (২২), রিপন মিয়া (৩২), রিয়াজ আহমদ (২২), বাবলু আহমদ (২৮), মো. মইনুল ইসলাম (৩৮), সুমন (২৫), সুহেল আহমদ (২১), ও জাকির হোসেন (২৭)।

র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com